সাতকানিয়ায় ব্যাপকহারে চলছে গরু ডাকাতি

 ডাকাতিতে ব্যবহার হচ্ছে ভিআইপি গাড়ী, ডাকাত পালালেও আটক হলো গাড়ী

সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়ায় ব্যাপকহারে গরু ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে নিয়মিত, রহস্যজনক ভাবে কোন ডাকাত কিংবা তাদের ডাকাতি করতে আসা যানবাহন আটক হয়নি কখনো। তবে গেলো ৫ই মার্চ(শনিবার)গভীর রাত ২টার দিকে উপজেলার সোনাকানিয়ার ৭নং ওয়ার্ডে খলিফা পাড়ায় একদল ডাকাত নোহা মাইক্রো নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ডাকাতি করতে গেলে গরুসহ নোহা গাড়ীটি স্থানীয় জনতা আটক করতে সক্ষম হয়। কিন্তু ড্রাইভারসহ ডাকাত স্থানীয় জনতাদের গুলি করতে করতে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা। এদিকে ডাকাতি হওয়া গরুর মালিক জসিম জানান -আমি বৃহস্পতিবার রাত ১১.৩০ এর দিকে গোয়াল ঘরে গিয়ে দেখি বাছুরসহ আমার গরু নেই, অনেক খোঁজাখুঁজির পরে গভীর রাতে শুনি খলিফা পাড়ার জনগন একটি নোহা মাইক্রো গরুসহ আটক করেন। এবং উত্তেজিত জনতা গরু উদ্ধার করে গাড়ীও ভাংচুর করে, আমি এখন থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দিচ্ছি। ডাকাতরা কেন আটক হলোনা এমন প্রশ্নের জবাবে -জসিম বলেন ডাকাতরা অনেক গুলো বন্দুকের গুলি ফাটায়ছে তাই স্থানীয়রা তাদের কাছে ভিড়তে পারেনি। তবুও আমার কষ্টের গরু গুলো পেয়ে আমি এখন খুবই আনন্দিত। এদিকে সাতকানিয়া থানার ওসি সুজন কুমার দে বলেন-হ্যাঁ গরু ডাকাতির বিষয়ে থানায় মামলা রুজু হচ্ছে তবে অন্যদিকে গাড়ীটি ভেঙ্গে আইন নিজের হাতে তোলে নেওয়াটাও স্থানীয়দের ঠিক হয়নি।গাড়ীটি ব্যাপক ভাঙচুর করা হয়েছে -তবে যেহেতু আমরা গাড়ীটি পেলাম এখন প্রকৃত অপরাধীদের ধরতে আর সমস্যা হবেনা। উল্লেখ্য:অস্ত্রশস্ত্র নিয়ে ট্রাকে করে গরুলুঠের ঘটনা সাতকানিয়ায় নিয়মিত হয়ে থাকে তবে কোন ধরনের ক্লু না পাওয়ার কারণে মূলহোতারা থাকেন অধরা।

মন্তব্য করুন

Your email address will not be published.