ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁও উপজেলার ইসলামপুরে গভীর রাতে এক বসতবাড়ীতে অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, ৬ মার্চ রাত আনুমানিক দুইটার দিকে ইসলামপুর ইউনিয়নের বামনকাটা নামক স্থানে মরহুম অছিউর রহমানের বাড়িতে আগুন লেগে যায়। তাদের সু-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে কোনভাবে আগুন নিয়ন্ত্রনে আনেন। এরই মধ্যে বাড়ির আসবাবপত্র,কাপড়-চোপড়সহ সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন ঈদগাঁও থানার একদল পুলিশ। তবে কি কারনে অগ্নিকান্ড সংগঠিত হয় তা জানা যায়নি। স্থানীয় মেম্বার ইদ্রীস রানা,গভীররাতে এক বসত বাড়ীতে অগ্নিকান্ড সংগঠিত হয়ে ৫/৬ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানালেন।