আনোয়ারায় ২নং বারশত ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, তৃণমূল থেকে উঠে আসা কর্মী দিয়ে আনোয়ারায় ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হবে। তৃণমূল যুবলীগকে শক্তিশালী করে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ে দিক নির্দেশনায় এ কমিটি গঠন করা হবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে এবং বিএনপি-জামায়ত সরকারের আমলে হামলা-মামলার শিকার হয়েছেন তাদের আগামীর কমিটিতে মূল্যয়ন করা হবে।

শনিবার (৫ মার্চ) বিকালে বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে সিনিয়র সদস্য নিজামুল হকে সঞ্চালনায় উদ্বোধন ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান।

এছাড়াও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী, সদস্য শফিউল আজম, এম নজরুল ইসলাম, জামাল উদ্দিন, জামশেদুল ইসলাম, জালাল উদ্দিন, মোহাম্মদ আবছার, মোহাম্মদ ফোরকান সহ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

Your email address will not be published.