হালদায় অভিযানে ইঞ্জিনচালিত নৌকা জব্দ

হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৪টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের আমতুয়া ও তার পাশের এলাকায় অভিযান চালিয়ে নৌকাগুলো জব্দ করা হয়।

অভিযানে সঙ্গে সহযোগিতার জন্য উত্তর মাদার্শার সম্মানিত চেয়ারম্যান সাহেদুল আলম, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হেনা সিদ্দিকী, আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম বলেন, হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৪ টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। হালদা নদী রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.