চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের পদোন্নতি পেলেন মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক:

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকের পদোন্নতি পেলেন ঈদগাঁওর মোহাম্মদ আলী।

জানা যায়, কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওর জাগির পাড়ার জাফর আলম জাদুর সুযোগ্য সন্তান মোহাম্মদ আলী এবার প্রভাষক থেকে পদোন্নতি পেয়ে এ বিশ্ববিদ্যালয়ে ( বাংলা বিভাগ) সহকারী অধ্যাপক হয়েছেন।
চলতি মাসের ৫ মার্চ এটি ঘোষিত হয়েছে বলেও পদোন্নতি প্রাপ্ত সহকারী অধ্যাপক আলী জানায়

বিচক্ষণ,দক্ষ সংগঠক। বুদ্ধিমান ও প্রখর মেধাবী মুখ ছিলেন তিনি। উচ্চ শিক্ষার ধাপগুলোতেও সেই ধারা অব্যাহত ছিল। অধ্যাবসায়ের সুফল, সুবাতাস বইতে শুরু করেছেন। তাঁর এমন সফলতার খবরে বৃহত্তর ঈদগাঁওর নানান শ্রেনী পেশার মানুষের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম অভিনন্দন বার্তায় সরগরমে পরিণত হয়ে পড়েছে।

ঈদগাঁওর কৃতি সন্তান সহকারী অধ্যাপক মো: আলীর উত্তরোত্তর সমৃদ্ধি ও পেশাগত সফলতা কামনাসহ অভিনন্দন জানালেন ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।

মন্তব্য করুন

Your email address will not be published.