ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে ৬০ উর্ধ্ব প্রবীনদের গুনীজন সম্মা ননা ও সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করা হয়েছে। ১৪ মার্চ সকালে ইসলামাবাদ রাবার ড্রাম পয়েন্ট সংলগ্ন স্থানে ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের মেম্বার সাইফুল ইসলামের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান সাবেক অবসরপ্রাপ্ত কর্মকতা নুরুল ইসলামের সভাপতি এবং ব্যবসায়ী এছারুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরি ষদের সদস্য সোহেল জাহান চৌধুরী। উদ্ভোধনী বক্তব্য রাখেন,এলাকার মেম্বার সাইফুল ইসলাম। খায়রুল আমিনের কোরআন তেলোয়াত এবং পলাশ ভট্রাচায্যের গীতাপাঠের মধ্যদিয়ে অন্য দের মাঝে উপস্থিত ছিলেন,মাষ্টার জাকের হোসা ইন,নেপাল চৌকিদার,ব্যবসায়ী হরিরঞ্জন,সরদার আবদুল করিম,মনজুর আলম মুন্সি,ব্যবসায়ী জকরিয়া,ব্যবসায়ী বোরহান উদ্দিন টিপু,মোক্তার আহমদ মিস্ত্রি,শামসুল হুদা ও গনমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর,সাইমুম সরওয়ার কায়েম। এই সংবর্ধনা কমিটির পক্ষে অংশ নেন- বেলাল, রফিক,শ্যামল,দীলিপ,হাকিম,রাসেল,কামাল,এর শাদ,বদিউল আলম,সুব্রতসহ আরো অনেকেই। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবীনদেরকে জায়নামাজ,টুপি,লুঙ্গি,তাজবী এবং মিছওয়াক পুরুস্কার প্রদান করা হয়। এলাকার মুরব্বীরা এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেই খুশিতে উৎফুল্ল হন।