বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড
কারসাজি করে ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি
বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিয়ার বাজার ও উপজেলা সদর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির আযাচিত দাম বৃদ্ধি ঠেকাতে সোমবার (১৪ মার্চ) দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পযর্ন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রয় করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ ব্যাবসায়ীকে অর্থদণ্ড করা হয়। মিয়ার বাজারের আবসার স্টোরকে ১০০০ টাকা,নজরুল স্টোরকে ১০০০ টাকা,আতিক স্টোরকে ৫০০ টাকা,আব্দুল হামিদ স্টোরকে ৫০০ টাকা, উপজেলা সদর বাজারের আনন্দ স্টোরকে ১০০০ টাকা অর্থদণ্ড করা হয়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যাবসায়ী পবিত্র রমযান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করতে পায়তারা করে।আজকের অভিযান মূলত ব্যাবসায়ীদের সতর্ক ও সচেতন করার লক্ষে পরিচালনা করেছি।সকলকে আযাচিত দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করার জন্যে সতর্ক করেছি।ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে মূলত আমাদের সতর্কতামূলক অভিযান করা হচ্ছে। যদি কোন ব্যাবসায়ী পন্যের দাম অবৈধভাবে বৃদ্ধি কর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।