রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বর্ণের বারসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফ প্রতিনিধি

ক্যাম্প থেকে স্বর্ণের বারসহ রোহিঙ্গা নারী আটক কক্সবাজারের উখিয়ার ক্যাম্প থেকে একটি স্বর্ণের বার ও ৩৩ হাজার নগদ টাকাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবএন)। ওই নারী ক্যাম্প-৯ এর ব্লক জি/২৯ এর আরাফাতের স্ত্রী আজিদা (২০)। ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামনার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৯ এর জি/২৯ নম্বর ব্লকে আরাফাতের বসত ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ৩৩ হাজার নগদ টাকা ও একটি স্বর্ণের বারসহ তার স্ত্রী আজিদাকে গ্রেফতার করা হয়। অভিযানের আগে আরাফাত সটকে পড়েন। আইনি প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.