চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার চরবরমা এলাকা থেকে গতকাল ১৪ মার্চ পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম সে চরবরমা এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। সে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। অন্যদিকে ১৫ মার্চ দিবাগত রাত উপজেলার পৌর এলাকার উত্তর গাছবাড়িয়া সাকিনের পাড়া চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপর বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ জান্নাতুল ফেরদৌস নামে একজনকে আটক করে। সে কক্সবাজার জেলার রামু উপজেলার কাওয়ারখোপ এলাকার উখিয়ার ঘোনা ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ হোছেন এর স্ত্রী। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, আসামীদের আদালতের মাধ্যমে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
আরো পড়ুন