সয়াবিন তেল নিয়ে শনিবার বন্দরে নোঙর করবে আরও একটি জাহাজ

দেশে ভোজ্য তেলের বাজারে অস্থিরতার মধ্যে বিদেশ থেকে ‘এমটি স্ট্যাভেঞ্জার পাইওনিয়ার’ জাহাজে করে ৪২ হাজার ৮৫০ টন সয়াবিন তেল আসছে চট্টগ্রাম বন্দরে। আগামী ১৯ মার্চ জাহাজটি বন্দরে নোঙর করার কথা রয়েছে। এর আগে, গত ১০ মার্চ ‘এমটি লুকাস’ ও ‘এমটি প্যাসিফিক রুবি’ জাহাজে ৩২ হাজার টন ভোজ্যতেল এসেছে।

মঙ্গলবার (১৫ মার্চ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য জানান।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, ৪২ হাজার ৮৫০ টন সয়াবিন তেল নিয়ে আগামী ১৯ মার্চ ‘এমটি স্ট্যাভেঞ্জার পাইওনিয়ার’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে। এর আগে, গত ১০ মার্চ ‘এমটি লুকাস’ ও ‘এমটি প্যাসিফিক রুবি’ জাহাজে ৩২ হাজার টন ভোজ্যতেল এসেছে। ‘এমটি লুকাস’ জাহাজে টিকে গ্রুপের ৫ হাজার টন, বে শিপিং করপোরেশনের ২ হাজার ৯৭৫ টন ও সুপার রিফাইনারির ৮ হাজার টন তেল আছে। অপরদিকে ‘এমটি প্যাসিফিক রুবি’ জাহাজে মেঘনা গ্রুপের ৭ হাজার টন, সিটি গ্রুপের ১০ হাজার টন তেল রয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ৪২ হাজার ৮৫০ টন সয়াবিন তেল নিয়ে আগামী ১৯ মার্চ ‘এমটি স্ট্যাভেঞ্জার পাইওনিয়ার’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। এ জাহাজে সিটি গ্রুপ, টিকে গ্রুপ, সেনা এডিবল অয়েল, বালাদেশ এডিবল অয়েলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তেল আছে। এই তিন জাহাজে মোট ৭৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল আনা হচ্ছে যার মাধ্যমে সারাদেশের ভোজ্যতেলের চাহিদা মেটানো হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.