বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে বিষপান করে মো. ফোরকান (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে পশ্চিম পুঁইছড়িতে এই ঘটনা ঘটে। ফোরকান পশ্চিম পুঁইছড়ি গ্রামের মো. বাবুলের ছেলে।
জানা গেছে, পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে বিকাল ৫টার দিকে নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, কি কারণে ফোরকান বিষপান করেছে আমাদের জানা নেই। তবে ধারনা করা হচ্ছে- সে অভিমান করে বিষপান করেছে।
পুঁইছুড়ি ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ধারনা করা হচ্ছে- কি কারণে বিষপান করেছে তা জানি না। তবে ধারণা করা হচ্ছে সে অভিমান করে সে বিষপান করেছে।সে পুঁইছুড়ি ইসলামীয়া সিনিয়র ফাজিল (মাস্টার্স) কামিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রাশেদ জানান, বিষপান করা রোগী মো. ফোরকানের শরীরে সেবনকৃত বিষগুলো ওয়াশ করা হয়েছিল। তবুও সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
বাঁশখালী থানার এসআই মো. নজরুল জানান, বিষপান করা রোগী ফোরকানের মৃত্যুর পর সুরতহাল তৈরি করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।