পুলিশের চোখ ফাঁকি দিতে মাজারের খাদেম

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে দীর্ঘ ২০ বছর পর আবুল কাশেম নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। গ্রেফতার এড়াতে খাদেমের বেশ ধরেছিলেন কাশেম। তিনি হ্নীলার দমদমিয়ার মৃত এজাহার মিয়ার পুত্র। শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ২০ বছর পূর্বে পৃথক দুটি মাদক মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পান আবুল কাশেম। পরবর্তীতে মামলার বিচারকার্য সম্পন্ন হলে তাকে আদালত দুটি মামলায় তিন বছরের সাজা প্রদান করে। এরপর পুলিশী গ্রেফতার এড়াতে দমদমিয়া মাজারের খাদেম হিসেবে নিয়োজিত হয়। রেখে দেয় লম্বা চুল আর দাঁড়ি। টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, গ্রেফতারি পরোয়ানা তামিল করতে পুলিশ তাঁকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে। এসআই হোসাইন আহমেদ ও এএসআই নাজির হোসেন তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।

মন্তব্য করুন

Your email address will not be published.