হালদা নদীতে অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশের সদস্যরা।
সোমবার (২১ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে দুপুর পর্যন্ত হালদা নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।
নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সদরঘাট নৌ থানার অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীর মোহনায় পাতানো অবস্থায় প্রায় ১০ হাজার মিটার সুতার ভাসান জাল উদ্ধার করা হয়।