হালদায় অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ

হালদা নদীতে অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌ পুলিশের সদস্যরা।

সোমবার (২১ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে দুপুর পর্যন্ত হালদা নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সদরঘাট নৌ থানার অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান  বলেন, হালদা নদীর মোহনায় পাতানো অবস্থায় প্রায় ১০ হাজার মিটার সুতার‌ ভাসান জাল উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.