ঋণ খেলাপির মামলা : ব্যবসায়ী দম্পতিকে কারাদণ্ড

ঋণ নিয়ে পরিশোধ না করায় মেসার্স চট্টগ্রাম এগ্রো প্রোডাক্টসের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. শাহ আলম এবং তাঁর স্ত্রী আয়েশা বেগমকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ১৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৯৯৭ টাকার দাবিতে মামলাটি করা হয়। অর্থঋণ আদালতের জারি মামলা নম্বর ১২৬/২১।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ঋণখেলাপি মামলায় মেসার্স চট্টগ্রাম এগ্রো প্রোডাক্টসের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. শাহ আলম এবং তাঁর স্ত্রী আয়েশা বেগমকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.