হালদায় অভিযানে সাড়ে ৩ হাজার মিটার জাল জব্দ

হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন স্থান ও মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীর মোহনা ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। তবে এতে কাউকে আটক করা যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.