রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে তৃতীয় রমজানেও প্রায় ২ হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করেছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে নগরের নন্দনকানন, ডিসি হিল, জামালখান, আসকার দীঘির পাড় সংলগ্ন এলাকায় এসব ইফতার বিতরণ করা হয়।
এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন। পবিত্র রমজান মাসে মহিউদ্দিন চৌধুরী সকল শ্রেণির মানুষের জন্য ইফতারের আয়োজন করতেন। এবিএম মহিউদ্দিন চৌধুরীর কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক দর্শন থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্য মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এতে উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, চসিকের সংরক্ষিত কাউন্সিলর আনুজমান আরা আঞ্জু, জামালখান ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মোস্তফা, সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, প্রসান্ত চৌধুরী জিসু, মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুব উদ্দীন চৌধুরী, মোহাম্মদ তসলিম, মোর্শেদ আলম, রতন ঘোষ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ দেলোয়ার, কামরুল হাসান, এস এম হোসেন তুষার, আনোয়ার পলাশ, জোবাইদুল আলম আশিক, জাহিদ হাসান সাইমুন, আব্দুল্লাহ আল সাইমুন, মোহাম্মদ রুবেল প্রমুখ।