মামলা রেকর্ডের মাত্র ১২ঘন্টা পর মোটর সাইকেলসহ এক আসামি গ্রেপ্তার
সিএমপি এলাকায় প্রশংসায় ভাসছেন আকবর শাহ্ থানা পুলিশ-
সৈয়দ আককাস উদদীন, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানায় একটি মামলা রেকর্ডের মাত্র ১২ঘন্টার ভেতর বাইকসহ সাব্বির নামে এক যুবককে গ্রেপ্তার করে সিএমপিতে আলোড়ন সৃষ্টি করেছে আকবর শাহ্ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীর নাম সাব্বির(২২)তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মৃত নোয়াব মিয়ার ছেলে।
আজ ১০ মার্চ(মঙ্গলবার)আসামী সাব্বিরকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে কোর্টে সোপর্দ করা হয়।
আকবর শাহ্ থানার ওসি( তদন্ত) সৈয়দ ওমর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আকবর শাহ্ থানা সূত্রে জানা যায়, চুরি সংক্রান্ত ঘটনায় আকবর শাহ্ থানায় একটি মামলা রেকর্ড করা হয়, যাহার আকবর শাহ্ থানার মামলা নং ১৩। ওই মামলা রেকর্ডের মাত্র ১২ঘন্টায় আকবর শাহ্ থানার ওসি মো: কামরুজ্জামানের নির্দেশে মাঠে নামে একটি চৌকস পুলিশের টীম।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের মাধ্যমে সিএমপির আকবর শাহ্ থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মনবাড়ীয়া সদর থানাধীন বাসুদেব ইউপিস্থ ভাতশালা গ্রামের পাইক পাড়া নামক বাজার থেকে সাব্বিরহোসেন(২২)নামের আসামিকে এফজেট ভার্সন টু- এর মডেলের মোটর বাইকসহ গ্রেফতার করেন।