নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বান্দরবান লামা বনবিভাগের আওতাধীন তৈণ রেঞ্জের বর্তমান রেঞ্জ কর্মকর্তা খোন্দকার আরিফুল ইসলাম যোগদানের পর থেকেই প্রায় ৪২লাখ টাকা সরকারের রাজস্ব আদায় হয়েছে।
১০ই মার্চ মঙ্গলবার ‘দৈনিক সকালের সময়’ ও চট্টগ্রাম সংবাদের -হাতে এমন তথ্যই এসেছে।
আরো জানা যায়, রেঞ্জার খোন্দকার আরিফুল ইসলাম এই রেঞ্জে যোগদানের পূর্বে সরকার রাজস্ব পেয়েছিলো মাত্র ১১লক্ষ টাকা এবং ১২লক্ষ ও ১৫লাখের ভেতর।
লামা বনবিভাগ সূত্রে জানা যায়, চলতি শুষ্ক মৌসুমে ব্রিক ফিল্ডের অবৈধ জ্বালানীসহ অন্যান্য গোল ও জ্বালানি কাঠ ১০ হাজার ঘনফুটের বেশি জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন খোন্দকার আরিফুল ইসলাম।
এবং তিনি আসার পর থেকেই সংরক্ষিত বনাঞ্চলে সুরক্ষা নিশ্চিত করা,বনায়ন কার্যক্রম তরান্বিত করা, অবৈধ করাত কলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেও লামা বনবিভাগে নিজের একটি আলাদা অবস্থান সৃষ্টি করতে সক্ষম হন।
বনবিভাগ সূত্রে জানা যায়, তিনি ২০২৪সালের অক্টোবরে লামা বনবিভাগে যোগদান করেছেন।