বাঁশখালীতে গন্ডামারা বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১টি এস্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের সমুদ্র উপকূলের বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১টি এস্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে বিকাল সন্ধা পযর্ন্ত উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ০৮ ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় জলকদর খালের বেড়িবাঁধ সংলগ্ন মাটি এস্কেভেটর দিয়ে কর্তন করে ডাম ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রিয় করা হচ্ছে। যার ফলে আসন্ন বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। মোবাইল কোর্টের উপস্থিতির খবর পেয়ে জড়িতরা পালিয়ে গেছেন। ঘটনাস্থল হতে একটি এস্কেভেটর ও একটি ডাম ট্রাক জব্দ করা হয়। জড়িতদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

Your email address will not be published.