কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ইছানগর গ্রামের মৌলভীপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আল আমিন (১৫) মারা গেছে। সে মির্জা বাড়ির লিয়াকত আলীর ছেলে।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার চাচার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আল আমিনের চাচা হাসান আলী বলেন, আরেক চাচার বাসায় বেড়াতে গিয়েছিল। হঠাৎ বৈদ্যুতিক মিটারে হাত লেগে অজ্ঞান হয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাদেকুর রহমান বলেন, রাত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে আহত এক কিশোরকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মন্তব্য করুন

Your email address will not be published.