হাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ, আটক ৩

হাটহাজারীতে অবৈধভাবে পাচারের সময় প্রায় ৫ লাখ টাকার গর্জন কাঠসহ তিনজনকে আটক করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে হাটহাজারী উপজেলার র‌্যাব অফিসের সামনে থেকে কাঠ বোঝাই ট্রাক জব্দ করা হয়।

হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় ১ হাজার ৪১৬ টুকরো গর্জন কাঠসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.