রাঙ্গুনিয়ায় পিকআপ উল্টে ২ নির্মাণ শ্রমিক নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় থানায় নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপ উল্টে ২ জন নিহত ও আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সেগুনবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. বশির (৭০) ও মো. আমজাদ (৪৫)। তাদের বাড়ি বরিশালে জেলায় বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপটি চন্দ্রঘোনা সেগুনবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। নিহত ও আহত ব্যক্তিদের স্থানীয় চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে নেওয়া হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাহবুব মিল্কী বলেন, বৃষ্টির সময় নির্মাণ শ্রমিকদের বহনকারী মিনি পিকআপ উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায়ও আরও ১০ জন আহত হয়েছেন। আহতরা আশঙ্কামুক্ত। দুইজনের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.