সৈয়দ আককাস উদদীন
লোহাগাড়া রাজঘাটা হোসাইনিয়া আজিজুল উলূম মাদ্রাসায় এতিমখানা ও হাফেজদের মাঝে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদকও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২২শে এপ্রিল (শুক্রবার)বাদে জুমা মাদ্রাসার এতিমখানায় তা পৌঁছে দেয়া হয়।
এই খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন অভি এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম ইমন ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজ্জাদ হোসাইন সহ অনেকেই।