রাউজানের মায়ের শাড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে মায়ের শাড়ি দিয়ে মো. রুবেল শাহ (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাতে ৭ নম্বর ওয়ার্ডের মোল্লা পাড়ায় এ ঘটনা ঘটে।

রুবেল শাহ ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম জুলফিকার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে রুবেলের পরিবারে অশান্তি ছিল। দাম্পত্য কলহ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে বাড়িতে ঘরের বিমের সঙ্গে মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয় রুবেল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.