চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের চকবাজার বড়মিয়া মসজিদ এলাকা থেকে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাত সোয়া তিনটার দিকে রসুলবাগ আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো.সাদ্দাম হোসেন কক্সবাজার জেলার উখিয়া থানার ডালু মিয়া খলু বাপের পাড়ার খাইরুল হকের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, এক মামলায় গ্রেফতার মো.সাদ্দাম হোসেনকে বিচার শেষে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। তবে মামলার রায় হওয়ার পর থেকেই সে গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ভাড়া বাসা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.