শেখ হাসিনাকে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহানগর কমিটির উদ্যোগে শনিবার (৪ জুন) সকালে নগরীর পুরাতন রেল স্টেশনের চত্ত্বরে প্রাঙ্গণে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ‘বিশ্বের বুকে বাংলাদেশেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী নেতৃত্ব ও অপরিসীম আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে।’

বক্তারা আরও বলেন, ‘বাংলার দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার হাতেই বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদ। তিনি দিনবদলের অঙ্গীকার নিয়ে যে পথচলা শুরু করেছিলেন, তার সার্থকতা আজ আকাশচুম্বী। বাংলাদেশ আজ সম্ভাবনাময় একটি দেশ। বাঙালির আশা-আকাক্সক্ষার বাতিঘর শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী নিজেদেরকে রাজপথে উৎসর্গ করার জন্য তৈরি আছি।’

বাঙালি জাতির আবেগ ও আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে বিএনপি জামাতের ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নগর স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

উপস্থিত ছিলেন সহ-সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত মো. বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান ও মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দীন, আবদুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মাছুদ খান, মো. সালাউদ্দিন, দেবাশিষ আর্চায্যসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

Your email address will not be published.