মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দক্ষিণ জেলা তাঁতীলীগের উদ্যোগে শনিবার (৪ জুন) বিকেলে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা তাঁতীলীগের আহ্বায়ক দিদারুল আলম দিদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল মিছি শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, প্রকৌশলী দীপংকর দাশ, আজিজুল হক আজিজ মেম্বার, সদস্য মো. সাদ্দাম হোসেন, পটিয়া উপজেলার সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাতকানিয়া উপজেলার সভাপতি সোহরাব হোসেন মিন্টু, বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম সৈয়দ, সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, লোহাগাড়া পদুয়া ইউনিয়নের সভাপতি সাব্বির আহমে, তাঁতীলীগ নেতা আবু ফয়েজ সাকিব।
আরো উপস্থিত ছিলেন- বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, কর্ণফুলী ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্তরের তাঁতীলীগের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্দেশ্যে বিএনপি জামাত সন্ত্রাসীদের কুরুচিপূর্ণ বক্তব্য, হত্যার হুমকি এবং রাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ ও বিএনপির নেত্রী সুরাইয়া জেরিন রনিকে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক।
দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানও বক্তব্যের মাধ্যমে আগামীতে সরকার ও বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান।