দৈনিক দেশের কন্ঠের ৫ম বর্ষ পুর্তি উদযাপন ও চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন

দৈনিক দেশের কন্ঠের পঞ্চম বর্ষ পুর্তি উদযাপন ও চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন উপলক্ষে ১১ জুন শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বরাবরই সংবাদপত্রগুলোর মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। সরকার গণমাধ্যমকে সক্রিয়, উন্মুক্ত ও গতিশীল রাখতে সদাসচেষ্ট। বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে দেশের গণমাধ্যম। তিনি বলেন, দেশ-জাতি ও সমাজের প্রতি গণমাধ্যমের দায়বদ্ধতা রয়েছে। দেশের ক্ষতি হয়, জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় এমন ধরনেন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা চাই। সরকরের উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরাসহ সন্ত্রাস, জঙ্গী ও দূর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের দৃঢ় অবস্থান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যে অর্জন, বিশেষ করে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প গুলো বাস্তবায়নে সরকারের অভূতপূর্ব সাফল্যের কথা জনগণের সামনে তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। দৈনিক দেশের কন্ঠ দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে অতি অল্প সময়ের মধ্যে পাঠক নন্দিত দৈনিকে পরিণত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলেই এই সরকারের সময়ে অসংখ্য টিভি চ্যানেলসহ প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া প্রচার ও প্রকাশের জন্য অনুমোদন লাভ করেছে। তিনি বলেন, এক সময় সংবাদপত্র সমাজের কিছু ব্যক্তিদের মাঝেই সীমাবদ্ধ ছিল। সরকার অবাধ স্বাধীনতা দেওয়ার ফলে বর্তমানে সংবাদপত্র দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিশ্বের অন্যকোন দেশে এতো অধিক গণমাধ্যমের অনুমোদন নেই। তিনি বলেন, সংবাদপত্রের মূল দায়িত্ব হচ্ছে, সমাজের অন্যায়, অসংগতি তুলে ধরা; সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। প্রযুক্তির উৎকর্ষের কারণে বিশ্বজুড়েই সংবাদপত্রকে এখন অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। ফেসবুক, টুইটারের মতো সামাজিক মাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমের কারণে পাঠক দিনের খবর দিনেই পেয়ে যাচ্ছে। সে কারণে সংবাদপত্রকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে আরও গভীর, অনুসন্ধানমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।
দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমইএস কলেজের সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল স্কুরের অধ্যক্ষ জনাব মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, শিল্পপতি আলহাজ্ব আবদুশ শুকুর, ব্যাংকার আবদুল গাফফার চৌধুরী, লায়ন জনাব আবিদ হোসেন মানু, বিএস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মাহবুবুর রহমান, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আহমদ হোছাইন, কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, সাতকানিয়া মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, কলামিস্ট অধ্যাপক শাব্বির আহমদ, এরফানুল করিম চৌধুরী, গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাযিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব মাওলানা এআরএম মহিউদ্দিন রাশেদ, সাতকানিয়া সমিতি- চট্টগ্রাম’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, অধ্যক্ষ সোলাইমান কাসেমী, আলহাজ্ব আহমদ ছাফা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি দৈনিক দেশের কন্ঠের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
মন্তব্য করুন

Your email address will not be published.