ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলের জামিনে মুক্তি

হাইকমিশনের পুশব্যাক পেলেই ফিরবে দেশে

বাঁশখালী প্রতিনিধিঃ জীবন-জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩২ জেলে সহ বাংলাদেশী ৮৮ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ভুলবশত ভারতে জলসীমায় ঢুকে যায়। পরে তাদের কে আটক করেন ভারতীয় কোস্ট গার্ড। দীর্ঘ ৪ মাস গড়িয়ে অবশেষে ভারত-বাংলাদেশ দুই দেশের প্রশাসনের সহযোগিতায় গত ১০ জুন ভারতীয় জর্জকোর্ট কাকদ্বীপ বন্দি জেলেদের জামিনে মুক্তি দেন। জামিনে মুক্তির কপিটি হাতে এসেছে বলে নিশ্চিৎ করেন জেলেদের মুক্তির জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধি হয়ে ভারতীয় আদালতে কাজ করা মুহাম্মদ আবুল বশর। গত ১৩ ফেব্রুয়ারী বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালী উপজেলার ৩২ জেলে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়ার চার মাস গড়িয়েছে। ভারতে আটক জেলেরা জামিনে মুক্তি পাওয়ার পর কিছু প্রক্রিয়া শেষ করে আগামী কয়েকদিনের মধ্যে ভারত ত্যাগ করে ৮৮ জন জেলে দু’টি ট্রলার সহযোগে বাংলাদেশের উদ্দেশ্যে ফিরবে বলে জানান বাংলাদেশ প্রতিনিধি মুহাম্মদ আবুল বশর। ভারত থেকে মু. আবুল বশর আরো জানান, ‘সম্প্রতি বাংলাদেশ-কলিকাতা হাই কমিশনের প্রহরিরত পুলিশের গুলিতে পথচারী নিহত হয় এবং একই ব্যক্তি নিজ গুলিতে নিহত হওয়ার ঘটনায় ভারতীয় হাই কমিশন বন্ধ থাকায় বাংলাদেশের ৮৮ জন জেলে বন্দি থেকে জামিনে মুক্তি পাওয়ার পরও জেলেদের ফিরতে দেরি হচ্ছে। বাংলাদেশ সরকার ও প্রসাশনের সকল স্তর থেকে আন্তরিক সহযোগিতা কামনা করছি যেন ৮৮ জন জেলেদেরকে তাদের স্ব-স্ব পরিবারের নিকট দ্রুত পৌছাঁই দিতে পারি। ভারতীয় হাই কমিশন পুশব্যাক দিলেই দ্রুত তাদের দেশে ফেরানো সম্ভব হবে বলে জানান তিনি।’ ভারত মহাসাগরে আটককৃত বাঁশখালীর ৩২ জেলেসহ বাংলাদেশী ৮৮ জন জেলেদের দীর্ঘ ১১৩ দিন পরে জামিনে মুক্তি পেয়ে ফেরার খবর শুনে শিলকূপের জেলে পাড়ায় স্বজনদের মধ্যে হতাশার চাপ কমেছে। অনেকে আনন্দ অশ্রুতে স্বজনদের ফেরার অপেক্ষায় উন্মুক হয়ে আছেন। ফিরে আশার অপেক্ষার প্রহর গুনছেন জেলে পরিবারের সদস্যরা

মন্তব্য করুন

Your email address will not be published.