আনোয়ারায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১৩ জুন) সন্ধ্যায় পরৈকোড়া ইউনিয়নের ছাত্তারহাট, কালিগঞ্জ ব্রিজ, লালার হাট, মাহাতা ও দেউতলা নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই সময় নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী এসব এলাকায় নির্বাচনী প্রচারণা করছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার সিভয়েসকে বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.