বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে ১ লক্ষ পিস ইয়াবা সহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৭। বুধবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি টিম বাঁশখালী গার্লস ডিগ্রী কলেজের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে। পরবর্তীতে একটি সিএনজি উক্ত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানের চেষ্টা কালে অভিযুক্ত কক্সবাজার জেলার মহেশখালী কুতুবজুম এলাকার মোঃ সলিম উল্লাহ (৪৩), মোঃ হাসান মুরাদ (৪৮), মোঃ মজিদ আলম প্রকাশ মরজান (৩৫) কে সিএনজি তল্লাশী কালে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ১ লক্ষ পিস ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানানো হয়।
এ বিষয়ে র্যাবের সহকারী পুলিশ সুপার
ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী গার্লস ডিগ্রী কলেজের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ১ লক্ষ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।