বাঁশখালীতে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকা থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান ও আট রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭ । বুধবার (৫ জুলাই) দুপুরে বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের শিবদাম মার্কেট এলাকায় পাঁকা রাস্তার উপর একটি বিশেষ অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় একটি সিএনজি থেকে প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে দেশীয় তৈরী ০১টি পিস্তল, ০৩ টি ওয়ান শুটারগান ও ০৮ (আট) রাউন্ড গুলি সহ বাঁশখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের ভাদালিয়া এলাকার কবির আহমেদর পুত্র মোঃ মহিউদ্দিন (১৯) ও সরল ইউপির মৃত আজগর আলীর পুত্র মোঃ মিরাজ উদ্দিন (২৮) কে আটক করে । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বাঁশখালী পৌরসভা এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।এ সময় একটি সিএনজি থেকে প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে দেশীয় তৈরী একটি পিস্তল, ৩ টি ওয়ান শুটারগান ও ৮ (আট) রাউন্ড গুলি সহ আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.