কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ যুব মহিলা লীগ কক্সবাজার জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৯জুলাই সকাল ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে যুব মহিলা লীগ জেলা শাখার সভানেত্রী আয়েশা সিরাজের সভাপতিত্বে ও সাধারন সম্পা দক তাহমিনা চৌধুরী লুনা পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন- বাংলাদেশ যুব মহিলা লীগ,কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক,সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল। সকালেই জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ পায়রা উড্ডয়নের মাধ্যমে সম্মেলনের শুভ সুচনা ঘটেছে। শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আও য়ামীলীগ, কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান মেয়র। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন,সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশিক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা আহমদ। বক্তব্য রাখেন, জেলা আ,লীগ সহসভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, যুগ্ন সাধারন সম্পাদক এড. রনজিত দাশ,শহর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা মহিলা আও য়ামীলীগের সাধারন সম্পাদিকা হামিদা তাহের, জেলা শ্রমিকলীগ ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু,সাধারন সম্পাদক শফিউল্লাহ আন ছারী,ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহ বায়ক, সাবেক ছাত্রনেতা মহিদ উল্লাহ মহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আদিবা আনজুম মিতা এমপি, সহ সভাপতি আফরোজা মনসুর লিপি, যুগ্ন সাধারন সম্পাদক নাদিরা পারভীন লাকি, সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনী শিউলী, জেমমিন শামীমা নিঝুম,ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদিকা নিলুফা রহমান, কেন্দ্রীয় সদস্য লায়ন জয়া জাহান চৌধুরী, জান্না তুল ফেরদৌস,পারুল আক্তার মল্লিক, মহানগর কমিটির যুগ্ন সম্পাদিকা তন্নি ইসলাম পাখি। সম্মেলনে জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে যুব মহিলা লীগের বিপুল নেত্রীরা অংশ নেন।
মন্তব্য করুন

Your email address will not be published.