সীতাকুণ্ডে ‎বিএনপির সংঘর্ষে অস্ত্র হাতে মহড়া দেওয়া দুই যুবককে খুঁজছে পুলিশ

পুলিশ খোঁজছে সেই দুই যুবককে-

মোর্শেদুল আলম চৌধুরী 

পাঞ্জাবি পরিহিত যুবকের নাম সিরাজ (ডানে) এবং লাল টি-শার্ট পরিহিত ব্যক্তি সাদেক বলে জানিয়েছেন স্থানীয়রা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার সংঘর্ষের সময় দুই যুবককে অস্ত্র হাতে দেখা গেছে। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, অস্ত্র হাতে পাঞ্জাবি পরিহিত যুবকের নাম সিরাজ ও লাল টি-শার্ট পরা যুবকের নাম সাদেক। তারা কার অনুসারী, তা শনাক্ত করা যায়নি।

পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, অস্ত্রের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখেছি।

স্থানীয়দের প্রশ্ন, এত অস্ত্র কোথায় থেকে এলো এবং সীতাকুণ্ডবাসী কতটুকু নিরাপদ?

এদিকে অস্ত্র বহনকারীদের দায় আসলাম চৌধুরী ও কাজী সালাউদ্দিন, কেও নিতে চাইছেন না। তারা সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছেন।‎

এর আগে মঙ্গলবার বেলা ১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের সঙ্গে দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীদের এ সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে অস্ত্র প্রদর্শনের বিষয়টি দেখা যায়। একটি ভিডিওতে নীল রঙের পাঞ্জাবি ও জিনসের প্যান্ট পরা এক যুবক অস্ত্র হাতে নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করছেন। অন্য একটি ভিডিওতে আরেক যুবককে লাল টি-শার্ট পরা অস্ত্র হাতে প্রতিপক্ষের দিকে তেড়ে যেতে দেখা যায়।

‎সীতাকুণ্ড থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে জানা যায়, কাজী সালাউদ্দিনের অনুসারীদের মুনস্টার ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীকে পালন করাকে কেন্দ্র করে গত ২৭ আগস্ট অনুমতির বিষয়ে অবগত করে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু আসলাম চৌধুরী অনুসারীরা মুনস্টার ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার বিষয়ে কিছু জানায়নি

মন্তব্য করুন

Your email address will not be published.