সাতকানিয়ায় নৌকার বিরোধীকে আওয়ামী লীগের পদ দেওয়ার অভিযোগ

স্থানীয় আওয়ামী রাজনীতিকে দমানোর জন্য বিরোধীদের দেয়া হচ্ছে পদ

 

সাতকানিয়া প্রতিনিধি:

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডে আওয়ামী লীগ বিরোধী ও আওয়ামী লীগের সাংগঠনিক কোনো কাজে লিপ্ত না থাকা এমন ব্যক্তিকে ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদ দেওয়ায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা ফুঁসে ওঠেছে।আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বার বার বলেছেন কোন আওয়ামী লীগ বিরোধী পরিবারে যেন দলীয় নেতৃত্ব না যায়,কিন্তু সাতকানিয়ার ছদাহায় শাহেদ আলম,রহিম,খোরশেদরা লিখিত অভিযোগ দিয়ে বলে যাচ্ছেন এই জনপদে নেত্রীর সিদ্ধান্তকে খোঁদ দলীয় হাইকমান্ডরাই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাতকানিয়া উপজেলা ও ছদাহা ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে করা অভিযোগে জানা যায়, নতুন দায়িত্ব প্রাপ্ত ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোসলেম বিগত ইউনিয়ন নির্বাচনে নৌকার বিরুদ্ধে কাজ করেছিলো এবং আওয়ামীলীগের কোন সাংগঠনিক মিছিল,মিটিং এ উপস্থিত ছিলো না।

এব্যাপারে অভিযুক্ত মোসলেম জানান, ভাই আমার এখন গলাভাঙ্গা তাই কথা বলতে পারছিনা আপনার সাথে সাক্ষাতে কথা বলব।

 

সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ছদাহার সাংগঠনিক টীম প্রধান সালাউদদীন শাহরিয়ারকে অভিযোগের বিষয়ে বক্তব্য নেয়ার জন্য তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও -তিনি ফোন রিসিভ না করায় -বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.