মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

রাউজানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এস এম নুরুল আবছার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘির পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার ‘ওয়েল গ্রুপ’ সুতার কারখানায় কর্মরত ছিলেন। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মৃত আবদুল মোনাফের ছেলে।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জয়নাল আবেদিন বলেন, সকালে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল আবছার নামের এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.