শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল
সৈয়দ আককাস উদদীন
বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সমিতির কার্যালয়ে সভাপতি মোঃ শরিফ উল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সমিতির কার্যকরী সভাপতি নুর মোহাম্মদ, সহ সভাপতি সৈয়দ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম এ হাসান, মোহাম্মদ ইরাক, মোঃ মনিরুল ইসলাম, মোহাম্মদ আবু নইম সহ অর্থ সম্পাদক ওসমান গনি, সমবায় সম্পাদক মোহাম্মদ রুবেল, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, সহ দপ্তর সম্পাদক ইলিয়াস আকবর খান, সদস্য ওয়াজ করুনী মেহেদী, মতি লাল দত্ত প্রমূখ।
আলোচনা সভা শেষে সমিতির কার্যালয় হইতে কো
র্ট ভবনস্থ স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।