সৈয়দ আককাস উদদীন
মোটর সাইকেলসহ চোরকে আটক করেন সাতকানিয়া থানা পুলিশ
সোমবার(বিকাল) ৫টায় সাতকানিয়া উপজেলার বাজালিয়া ষ্টেশনের কাচাঁবাজার থেকে কাকন জিন্নাহ (৩০)নামে এক চোরকে বাইকসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসেন সাতকানিয়া থানার এএসআই মুজিবুর।
আটককৃত চোর লোহাগাড়া উপজেলার সুখছড়ি ইউনিয়নের নাজিম উদদীনের ছেলে।
জানাযায়-সাতকানিয়া বাজালিয়ার দক্ষিন মাহালিয়ার মৃত পেঠান আলীর ছেলে নুরুল ইসলাম বাড়ির বাজার করতে বাজালিয়া কাঁচাবাজারে ঢুকেন।
কিছুক্ষণ পর বাজার শেষে এসে দেখেন তার রেখে যাওয়া বাইকে চোর কাকন জিন্নাহ মালিক সেজে গাড়ী ছাড়ার চেষ্টা করেন, এই সময় মূল মালিক নুরুল ইসলাম দৌঁড়ে আসলে উল্টো নুরুল ইসলামকে চোর কাকন জিন্নাহ ধমক দেন তার গাড়ী বলে,কিন্তু উত্তেজিত জনতা চোরসহ বাইক আটক করে থানায় খবর দিলে পুলিশের এএসআই মুজিবুর উপস্থিত হন।
জনতার সহযোগিতায় এএসআই মুজিবুর চোর কাকন জিন্নাহকে বাইকসহ থানায় নিয়ে আসেন বলে নিশ্চিত করেন বাইকের মালিক নুরুল ইসলাম।
এদিকে সাতকানিয়া থানার এএসআই মুজিবুর ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন-চোরসহ বাইক বর্তমানে থানা হেফাজতে আছেন।