চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম। আজ ০৫ সেপ্টেম্বর তিনি বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এস এম রশিদুল হক, পিপিএম-সেবা’র নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন। এর পূর্বে সকাল ০৮ টায় তিনি ও বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। নবাগত পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার ও বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সশস্ত্র অভিবাদন প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জাহাংগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সুজন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ এমরান আলী পিপিএমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।