চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য পদে লড়তে চান-কামাল উদ্দিন

 

 

নিজস্ব প্রতিবেদক

 

আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়া থেকে সদস্যপদে লড়ার জন্য ইতিমধ্যে সদস্য পদে ফরম নিয়েছেন এ্যাডিশনাল পিপি মোঃকামাল উদ্দিন।

কামাল উদ্দিন দলের দুঃসময়ে ছাত্রলীগের রাজনীতি করে -পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন-বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে তিনি সহযোগিতা করেছেন।
তার এই মনোনয়ন ফরম নেয়াতে তৃণমূল নেতাকর্মীরা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.