ছাত্রলীগ নেতা মো. ইউসুফের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

ঘাতক জামাত শিবিরের হাতে নির্মমভাবে নিহত হওয়া ছাত্রলীগ নেতা শহীদ মো. ইউসুফের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর বাদুরতলা জঙ্গীশাহ মাজার ও মসজিদে সোমবার (৫ সেপ্টেম্বর) মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মওলানা নাসির উদ্দিন।
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা কে.বি.এম শাহজাহান, ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরোয়ারদী, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ—সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ, মহানগর যুবলীগ নেতা নুরুল আনোয়ার, ৮নং শুলকবহর ক ইউনিটের সাধারণ সম্পাদক তৌহিদুর আনোয়ার সেন্টু, আবু তাহের, সাইফুল ইসলাম, মো. ইলিয়াস, এরশাদ উল্লাহ মুন্না, মো. জাহেদ, আনোয়ার মিয়া, মো. লেদু, মো. শাহেদ, শিমুল, মোস্তাক, নাসির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য শহীদ ছাএলীগ নেতা মো. ইউসুফ ৫ সেপ্টেম্বর ১৯৮৯ সালে জামাত শিবিরের হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের প্রতি সমবেদনা ও খেঁাজখবর নিতে চট্টগ্রাম তার বাসভবনে আসেন। —

 

মন্তব্য করুন

Your email address will not be published.