লোহাগাড়ায় পরিমল দাশ (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরিমল দাশ পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত পরাণ বৈদ্যের ছেলে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ২টায় পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।