সাড়া জাগানো পত্রিকা দৈনিক চট্টগ্রাম সংবাদের সহ-সম্পাদক জাহেদুল ইসলামের নানী খাদিজা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার সকালে সাতকানিয়ার কেরানীহাটে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খাদিজা বেগম বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি চার পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত চট্টগ্রাম সংবাদ পরিবার। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আক্কাস উদ্দীন ও চট্টগ্রাম সংবাদের চেয়ারম্যান মঈন উদ্দীন। বৃহস্পতিবার বাদ মাগরিব গ্রামের বাড়িতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আরো পড়ুন