দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের

নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের মেয়েরা। নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপা জিতলো সাবিনা খাতুনের দল। এই বয়সভিত্তিক দলের মেয়েরা অভিজ্ঞ হলেই শক্তিশালী জাতীয় দল তৈরি হবে এবং বাংলাদেশ কিছু একটা করবে এমন ধারণা করেছিল ফুটবলপ্রেমিরা। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন হয়ে তাদের সেই আশার প্রতিদান দিলেন বাংলাদেশ।

একে তো নিজেদের মাঠ, তার ওপর অতিরিক্ত বৃষ্টিতে পুরো মাঠই কর্দমাক্ত হওয়ায় ভালোই ভুগতে হয়েছে বাংলাদেশকে। যে জন্য স্বাভাবিক খেলা খেলতে কষ্ট হয়েছে। তারপরও দুর্দান্ত খেলে শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করে মাঠ ছেড়েছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টায় নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হওয়া ফাইনালের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে বিরতির পর একগোল শোধ করলেও আরও জালে পাঠিয়ে ৩-১ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে।

বিস্তারিত আসছে…

মন্তব্য করুন

Your email address will not be published.