ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে আফিয়া ইবনাত (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার লেলাং বন্দেরাজা মহিলা মাদ্রাসা সংলগ্ন কাসেম চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া লেলাং ইউনিয়নের মোহাম্মদ জসিম উদ্দিনের মেয়ে।
স্থানীয় মোহাম্মদ আবু ছাদেক বলেন, দুপুরে মাদ্রাসা থেকে যাওয়ার পর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে সকালেও মাদরাসায় গিয়েছে।