একজন বন প্রহরী দুটি বিটের দায়িত্বে, বন প্রহরী কোথায় দায়িত্ব পালন করেন তা কিন্তু জানেনা রেঞ্জার

বন প্রহরী 'রাজুকান্ড' চট্টগ্রাম উত্তর বনবিভাগের টালমাটাল অবস্থা-

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রাম উত্তর বনবিভাগে বদলী বানিজ্য নিয়ে বহুদিন ধরে চলছে ভুতুঁড়ে কান্ড।শৃঙ্খলযুক্ত সরকারি এই ডিপার্টমেন্টে আর্থিক জোরে চলে তদবির, কখনো কখনো চলে পেশী শক্তির বাহাদুরীও।

এবার পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য রাজু আহমেদ নামে একজন বনপ্রহরীকে চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন হাটহাজারী রেঞ্জের শোভন ছড়ি বিটে বদলী করা হয় গত বছরের ১৬/৫/২০২৫ ইং তারিখে।

কিন্তু ওই বদলীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরো ৩মাস পর অর্থাৎ গত বছরের আগস্টের মাঝামাঝি বন প্রহরী রাজু আহমেদ নিজের  খেয়াল খুশিমতো হাটহাজারী রেঞ্জের শোভন ছড়িতে যোগদান করেন।

 

কিন্তু উক্ত শোভন ছড়ির বিটে একবছর হওয়ার আগেই বন প্রহরী রাজু অদৃশ্য কারবারের মাধ্যমে হাতিয়ে নেয় চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন কুমিরা রেঞ্জের লোভনীয় পোষ্টিং ফৌজদার হাট চেক স্টেশনের সহকারীর দায়িত্ব।

অপরদিকে শোভন ছড়ি বিটের দায়িত্বও কাউকে হস্তান্তর করেননি।হস্তান্তর না করে দুটো দায়িত্ব একসাথে চালাচ্ছেন এই বন প্রহরী রাজু আহমেদ।

রাজু আহমেদের বিরুদ্ধে উর্ধ্বতন  কর্মকর্তাদের ম্যানেজ করে বদলীর নির্দিষ্ট সময়সীমা না মেনে নিজের মতো করে চাকুরী করার অভিযোগ ওঠেছে।

এদিকে শোভন ছড়ি বিটের কি অবস্থা এবং বর্তমানে কে দায়িত্বে আছেন এবং রাজু আহমেদ কোথায় দায়িত্ব আছেন -সেটাও জানেননা বলে সাফ জানিয়ে দেন হাটহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: আয়ুব আলী।

 

তিনি বলেন,আমি রেঞ্জার হিসেবে রিলিজ দেয়ার কথা  তবে রাজু আহমেদকে।তবে তিনি   আমার রিলিজ নিয়ে যায়নি।রাজু বর্তমানে কোথায় দায়িত্ব পালন করছেন সেটাও আমি বাস্তবে অফিসিয়াল ভাবে জানিনা।

এদিকে অভিযুক্ত  বন প্রহরী রাজু আহমেদ বলেন,আমি এক বছর পর বদলীর আদেশ করায়ছি। আর আমি শোভন ছড়িতে মূল চার্জের দায়িত্বে আছি কিন্তু এই স্টেশনে সহকারী হিসেবে আছি।

 

একজন বনপ্রহরী রেঞ্জারের রিলিজ ছাড়া বিট ছেড়ে দিয়ে আরেকটা বিটের দায়িত্ব নিয়ে ডাবল দায়িত্ব পালন করার সুযোগ আছে কিনা? প্রশ্ন করলে তিনি বলেন -হ্যাঁ আপনি তো আমাদের বন বিভাগ সম্পর্কে সব জানেন সুতরাং আপনার বুঝার কথা এরকম নিয়মি আছে।আর আমার আশেপাশে অনেকেই ডুয়েল দায়িত্ব পালন করছেন অনেকেই।

চলমান পর্ব-০১

মন্তব্য করুন

Your email address will not be published.