ফাঁসিয়াখালী রেঞ্জ:বিপুল গর্জন কাঠসহ ডাম্পার ট্রাক জব্দ,নতুন রেঞ্জারের চমক

কক্সবাজার উত্তর বনবিভাগের -

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জে গভীর রাতে এক সফল সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সংরক্ষিত গর্জন কাঠসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

গত রোববার ১৬ আগষ্ট রাত আনুমানিক ৩টার দিকে  ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ও কক্সবাজার উত্তর বনবিভাগের এসিএফ কামরুল হাসানের নেতৃত্বে বনকর্মীদের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

 

জানা যায়, বনাঞ্চল থেকে মূল্যবান গর্জন কাঠ কেটে অবৈধভাবে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী রেঞ্জের বনকর্মীরা গভীর রাতে কৌশলগত অবস্থান নেন। রবিবার  রাত ৩টার দিকে কাঠবোঝাই একটি সন্দেহভাজন ডাম্পার ট্রাক দ্রুত গতিতে পার হওয়ার সময় বনকর্মীরা গতিরোধ করেন।

অভিযানের বিষয় টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে কাঠসহ ডাম্পার ট্রাকটি জব্দ করে ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ও এসিএফ  কামরুল হাসান বলেন, বনাঞ্চলের মূল্যবান গর্জন গাছ রক্ষা ও অবৈধ কাঠ পাচার সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে বন বিভাগ কঠোর অবস্থান গ্রহণ করেছে। জব্দকৃত কাঠ ও গাড়ির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ জড়িত অপরাধীদের শনাক্ত করে বন আইনে মামলা (POR) দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন  সদর বিট কর্মকর্তা শাহরিয়ার আমিন।

মন্তব্য করুন

Your email address will not be published.