মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মো. নুরুল হুদার স্ত্রী।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বারৈয়ারহাট লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিরিন নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.