নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া উপজেলার-নলুয়ায় নতুন ভোটারদের ডকুমেন্টস সহজ করে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী।
২৬শে সেপ্টেম্বর(সোমবার) দুপুরে নলুয়া ইউনিয়ন পরিষদস্থ মরফলার একটি উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গেলে তরুন তরুনীদের উপচেঁপড়া ভীড়ও উৎসাহমুখর পরিবেশ দেখতে পাওয়া যায়।
এসময় নতুন ভোটার হতে আসা তরুন তরুনীরা প্রতিবেদককে জানান-চেয়ারম্যান লিয়াকত নতুন ভোটার হওয়ার জন্য পরিষদ থেকে যে কাগজপত্র দরকার পড়ে সবগুলিই নিজেই খুব আন্তরিক ভাবেই সহজিকরণ করে ভোটার হতে সহযোগিতা করেছেন।
এতকিছুর পরেও আবার চেয়ারম্যান লিয়াকত নিজেই স্কুলে এসে উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলে রোহিঙ্গা বংশীয় কেউ ভোটার হতে না পারে মত – প্রতিটি ফাইল পুংখানু পুংখানু ভাবে চেকিং করেন।

এই বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল বলেন- নলুয়া ইউনিয়নে এইবারে মোট ১৬০০জন নতুন ভোটার হচ্ছেন।
নতুন ভোটারদের যাতে কোন ঝামেলা না হয় সেই বিষয়টা মাথায় রেখেই চেয়ারম্যান নিজেই এসেছেন।

এদিকে নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী জানান-আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কোন নতুন ভোটার যাতে আমার সাক্ষর না পেয়ে বা আমার পরিষদের ডকুমেন্টস না পেয়ে ভোটার তালিকা থেকে বঞ্চিত না হয়।
তাই আমি সার্বক্ষনিক সময় দিচ্ছি, পাশাপাশি কোন রোহিঙ্গা নাগরিক যাতে আমার ইউনিয়নে ভোটার হতে না পারে সেই বিষয়েও আমি সজাগ আছি।